1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সীমান্তে উত্তেজনার পর কড়া নজরদারি, অনুপ্রবেশ ঠেকাতে সক্রিয় বিজিবি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে উধাও, চার দিন পর ফিরলেন মুজাম বিশ্বাস লালমনিরহাটে নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য গ্যাস সিলিন্ডারে ৮ কেজি গাঁজা ও ১৯৩ পিস ইয়াবাসহ আটক ২ ভুরুঙ্গামারীতে পাউবোর জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ ভুরুঙ্গামারীতে তিনদিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপ্তি অটোরিকশা চুরি করতে গিয়ে জনতার হাতে আটক যুবক, মাদক ব্যবসার স্বীকারোক্তি নীলফামারীতে মাদ্রাসা শিক্ষকের ব্যক্তিগত কাজে গিয়ে ছাত্র গুরুতর আহত ভুরুঙ্গামারী সরকারি কলেজে এইচ.এস.সি ব্যাচ ২০২৬-এর পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে খাল খনন, ঘটনাস্থলে হঠাৎ উপস্থিত বিচারক

শাহজাদপুরে ইউএনও মাশফিকা হোসেনকে বিদায় সংবর্ধনা দিল সাংবাদিক ফোরাম

 মোঃ শরিফুল ইসলাম,(সিরাজগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

 মোঃ শরিফুল ইসলাম,(সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাশফিকা হোসেনকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে শাহজাদপুর সাংবাদিক ফোরাম।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকাল ৪টায় পৌর শহরের স্বর্ণপট্টিতে অবস্থিত সাংবাদিক ফোরামের কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি রাজিব আহমেদ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী ইউএনও মাশফিকা হোসেন।

দপ্তর সম্পাদক সেলিম তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম।

সভাপতির বক্তব্যে রাজিব আহমেদ রাসেল বলেন, “মাত্র চার মাস দায়িত্ব পালন করলেও ইউএনও মাশফিকা হোসেন তার আন্তরিকতা, ন্যায়পরায়ণতা ও নিষ্ঠার মাধ্যমে সবার হৃদয়ে স্থান করে নিয়েছেন। স্বল্প সময়ে তার অবদান ছিল উল্লেখযোগ্য।”

বিশেষ অতিথির বক্তব্যে ওসি সাইফুল ইসলাম বলেন, “তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আমার জন্য স্মরণীয়। প্রতিটি ক্ষেত্রে তিনি ধৈর্য ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। তিনি শাহজাদপুরবাসীর মনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবেন।”

বিদায়ী বক্তব্যে ইউএনও মাশফিকা হোসেন বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আমাকে স্বল্প সময়ের জন্য এখানে দায়িত্ব দেওয়া হয়েছিল। এ সময় সাংবাদিকদের সার্বিক সহযোগিতা পেয়েছি, যা আমার কাজকে সহজ করেছে।”

তিনি আরও বলেন, “বিদায় মুহূর্তে আপনারা যে সম্মান দেখিয়েছেন এবং গঠনমূলক সমালোচনার মাধ্যমে আমাকে সমৃদ্ধ করেছেন, তাতে আমি কৃতজ্ঞ। ভবিষ্যতে কাজের মাধ্যমে এই ভালোবাসার মূল্যায়ন করার চেষ্টা করবো।”

অনুষ্ঠানের শেষে সংগঠনের সাধারণ সম্পাদক তাহসিন নূরী খোকন সমাপনী বক্তব্য দেন। পরে সাংবাদিক ফোরামের পক্ষ থেকে বিদায়ী ইউএনওকে ফুলের তোড়া ও ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট