1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সীমান্তে উত্তেজনার পর কড়া নজরদারি, অনুপ্রবেশ ঠেকাতে সক্রিয় বিজিবি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে উধাও, চার দিন পর ফিরলেন মুজাম বিশ্বাস লালমনিরহাটে নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য গ্যাস সিলিন্ডারে ৮ কেজি গাঁজা ও ১৯৩ পিস ইয়াবাসহ আটক ২ ভুরুঙ্গামারীতে পাউবোর জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ ভুরুঙ্গামারীতে তিনদিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপ্তি অটোরিকশা চুরি করতে গিয়ে জনতার হাতে আটক যুবক, মাদক ব্যবসার স্বীকারোক্তি নীলফামারীতে মাদ্রাসা শিক্ষকের ব্যক্তিগত কাজে গিয়ে ছাত্র গুরুতর আহত ভুরুঙ্গামারী সরকারি কলেজে এইচ.এস.সি ব্যাচ ২০২৬-এর পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে খাল খনন, ঘটনাস্থলে হঠাৎ উপস্থিত বিচারক

কলারোয়ায় ড্রাম ও বাঁশের তৈরি সেতু: ৬০ বছরেও হয়নি স্থায়ী ব্রিজ

সেলিম হোসেন, সাতক্ষীরা (কলারোয়া) উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ২২৮ বার পড়া হয়েছে

সেলিম হোসেন, সাতক্ষীরা (কলারোয়া) উপজেলা প্রতিনিধি।

সাতক্ষীরার কলারোয়া উপজেলার ১০ নং কুশোডাঙ্গা ইউনিয়ন ও ৯ নং হেলাতলা ইউনিয়নের সংযোগ সড়কের যোগাযোগ ব্যবস্থা দীর্ঘদিন ধরেই চরম বেহাল। এলাকাটির ওপর দিয়ে চলাচলের জন্য বর্তমানে ড্রাম ও বাঁশ দিয়ে তৈরি একটি অস্থায়ী সেতুই ভরসা স্থানীয়দের।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিগত প্রায় ৬০ বছরেও এখানে কোনো স্থায়ী ব্রিজ বা সেতু নির্মাণ করা হয়নি। বাঁশের ছোট্ট সেতুটির দুই পাশেই রাস্তা শেষ হয়ে যাওয়ায় যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও কষ্টসাধ্য হয়ে উঠেছে। ফলে শিক্ষার্থী, রোগী, কৃষকসহ সাধারণ মানুষকে প্রতিদিনই ভোগান্তির শিকার হতে হচ্ছে।

৯ নং হেলাতলা ও ১০ নং কুশোডাঙ্গা ইউনিয়নের বাসিন্দারা বলেন, এটি তাদের “প্রাণের দাবি”। দ্রুত স্থায়ী একটি ব্রিজ নির্মাণ করা হলে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আমূল বদলে যাবে এবং যানবাহন চলাচল হবে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময়।

এলাকাবাসীর প্রত্যাশা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) দ্রুত উদ্যোগ নেবে এবং এখানে একটি স্থায়ী ব্রিজ নির্মাণের মাধ্যমে দুই ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করবে।

#কলারোয়া #সাতক্ষীরা #হেলাতলা #কুশোডাঙ্গা #যোগাযোগব্যবস্থা #সেতু #ব্রিজ #এলাকাবাসীরদাবি #LGED

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট