1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্তে উত্তেজনার পর কড়া নজরদারি, অনুপ্রবেশ ঠেকাতে সক্রিয় বিজিবি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে উধাও, চার দিন পর ফিরলেন মুজাম বিশ্বাস লালমনিরহাটে নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য গ্যাস সিলিন্ডারে ৮ কেজি গাঁজা ও ১৯৩ পিস ইয়াবাসহ আটক ২ ভুরুঙ্গামারীতে পাউবোর জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ ভুরুঙ্গামারীতে তিনদিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপ্তি অটোরিকশা চুরি করতে গিয়ে জনতার হাতে আটক যুবক, মাদক ব্যবসার স্বীকারোক্তি নীলফামারীতে মাদ্রাসা শিক্ষকের ব্যক্তিগত কাজে গিয়ে ছাত্র গুরুতর আহত ভুরুঙ্গামারী সরকারি কলেজে এইচ.এস.সি ব্যাচ ২০২৬-এর পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে খাল খনন, ঘটনাস্থলে হঠাৎ উপস্থিত বিচারক

বগুড়ায় ১ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার, ৩ মাসের কারাদণ্ড

নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো:

বগুড়ার মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর ) সন্ধ্যা ৬টার দিকে শেরপুর উপজেলার কলোনী, উত্তর সাহাপাড়া ও রামচন্দ্রপুর এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া।এ সময় অভিযানে ১ কেজি গাঁজাসহ শ্রী সুবাশ বাঁশফোড় (২৫) নামের এক যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যৃবক কাহালু উপজেলার সর্দ্দারপাড়া এলাকার মৃত মানিক বাঁশফোড়ের ছেলে।শেরপুর উপজেলার নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ ঘটনাস্থলেই ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযুক্তকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। জব্দকৃত গাঁজা ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ বলেন,“মাদক সমাজের জন্য ভয়াবহ হুমকি। সরকারের নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আমরা কাজ করছি। এ ধরনের অভিযান নিয়মিত চলবে এবং মাদক সংশ্লিষ্ট কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”ডিএনসি বগুড়া জেলার উপপরিচালক জিললুর রহমান বলেন,“মাদকবিরোধী অভিযানে প্রশাসনের বিভিন্ন স্তরের সমন্বয়ের মাধ্যমে আমরা কার্যকর ব্যবস্থা গ্রহণ করছি। যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করাই আমাদের মূল লক্ষ্য। মাদক কারবারিদের বিরুদ্ধে ডিএনসির অভিযান আরও জোরদার করা হবে।”তিনি আরও বলেন, সাধারণ জনগণের সহযোগিতা পেলে মাদক নির্মূলে আরও দ্রুত সাফল্য অর্জন করা সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট