1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শাহজাদপুরে ৫ বছরের শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ, অভিযুক্ত চাচারা পলাতক ভুরুঙ্গামারীতে কৃষিভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লালমনিরহাটে ২১ মামলার পলাতক ‘মাদক সম্রাট’ গ্রেপ্তার বদলি হলেও ছাড়ছেন না চেয়ার, সিংগাইর উপজেলা ইঞ্জিনিয়ার ভুরুঙ্গামারীতে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে যুব সমাজের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান সিংগাইরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন খুলনায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ভুরুঙ্গামারীতে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন বোচাগঞ্জে প্রধানমন্ত্রীর অর্থ বিতরণ

সাতক্ষীরায় প্রথম রেলস্টেশন নির্মাণের উদ্যোগ, জনমনে আনন্দের ঢল

সেলিম হোসেন, সাতক্ষীরা (কলারোয়া) উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

সেলিম হোসেন, কলারোয়া উপজেলা প্রতিনিধি

বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সাতক্ষীরা জেলায় দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে চলেছে। যেখানে এতদিন কোনো রেললাইন ছিল না, সেখানে বর্তমান সরকারের উদ্যোগে যশোর–বেনাপোল রেলপথ হয়ে সরাসরি সাতক্ষীরার মুন্সিগঞ্জ পর্যন্ত রেল যোগাযোগ চালুর কাজ এগিয়ে চলেছে।

আজ শনিবার  (৩ জানুয়ারি ২০২৬) সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাজিরহাট বাজার এলাকায় একটি রেলস্টেশনের সাইনবোর্ড দেখা গেলে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। স্থানীয়দের ভাষায়, বহু বছর পর সাতক্ষীরাবাসী রেললাইন পেতে যাচ্ছে—এটি আমাদের জন্য ঐতিহাসিক সুখবর।

সাতক্ষীরা জেলায় ভোমরা স্থলবন্দর, সুন্দরবনসহ গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও পর্যটন সম্ভাবনা রয়েছে। রেল যোগাযোগ চালু হলে দেশের অন্যান্য জেলার সঙ্গে ব্যবসা-বাণিজ্য আরও সহজ ও গতিশীল হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। বিশেষ করে সাতক্ষীরার বিখ্যাত আম, কুলসহ ধান, পাট, গম, পটল, উচ্ছে, বেগুন, মাছসহ বিভিন্ন কৃষিপণ্য পরিবহন ও বিপণনে বড় সুবিধা মিলবে।

নতুন প্রজন্মের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণের পথে এই রেললাইন দক্ষিণবঙ্গের অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট