1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্তে উত্তেজনার পর কড়া নজরদারি, অনুপ্রবেশ ঠেকাতে সক্রিয় বিজিবি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে উধাও, চার দিন পর ফিরলেন মুজাম বিশ্বাস লালমনিরহাটে নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য গ্যাস সিলিন্ডারে ৮ কেজি গাঁজা ও ১৯৩ পিস ইয়াবাসহ আটক ২ ভুরুঙ্গামারীতে পাউবোর জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ ভুরুঙ্গামারীতে তিনদিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপ্তি অটোরিকশা চুরি করতে গিয়ে জনতার হাতে আটক যুবক, মাদক ব্যবসার স্বীকারোক্তি নীলফামারীতে মাদ্রাসা শিক্ষকের ব্যক্তিগত কাজে গিয়ে ছাত্র গুরুতর আহত ভুরুঙ্গামারী সরকারি কলেজে এইচ.এস.সি ব্যাচ ২০২৬-এর পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে খাল খনন, ঘটনাস্থলে হঠাৎ উপস্থিত বিচারক

কলারোয়া কলেজ মাঠে বিতর্কিত টিকটকার মিটআপ: তদন্তে সাতক্ষীরা সাইবার ক্রাইম অ্যালার্ট টিম

সেলিম হোসেন, সাতক্ষীরা (কলারোয়া) উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

 

সেলিম হোসেন, সাতক্ষীরা কলারোয়া, উপজেলা প্রতিনিধি:
সাতক্ষীরা কলারোয়ার আমানুল্লাহ ডিগ্রি কলেজের মাঠে ‘সম্প্রীতি’ আয়োজিত একটি কনটেন্ট ক্রিয়েটার মিটআপকে ঘিরে উদ্বেগ প্রকাশ করেছে সাতক্ষীরা সাইবার ক্রাইম অ্যালার্ট টিম।
টিমের নিয়মিত মনিটরিং কার্যক্রমে দেখা যায়, উক্ত অনুষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন ভাষা, গালিগালাজ ও অনৈতিক আচরণের জন্য সমালোচিত একাধিক টিকটকার উপস্থিত ছিলেন।
সাইবার ক্রাইম অ্যালার্ট টিমের দাবি, অনুষ্ঠান চলাকালীন প্রকাশ্যে অনুপযুক্ত ও অশালীন ভাষা ব্যবহার করা হয়েছে, যা একটি শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশের সঙ্গে সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ।
এতে শিক্ষার্থী ও যুব সমাজের ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রেস রিলিজে আরও উল্লেখ করা হয়, উক্ত অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন বিতর্কিত টিকটকারের বিষয়ে পূর্বেই জেলা সাইবার অপরাধ প্রতিরোধ কমিটির আলোচনায় বিষয়টি উপস্থাপন করা হয়েছিল।
এরপরও শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের আয়োজন পুনরায় হওয়াকে দায়িত্বহীনতার পরিচায়ক হিসেবে দেখছে টিম।
সাতক্ষীরা সাইবার ক্রাইম অ্যালার্ট টিম জানায়, বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ঘটনাটি যাচাই-বাছাই প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে বিদ্যমান আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়া সাইবার ক্রাইম অ্যালার্ট টিম সকল শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক ও যুব সমাজকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে শালীনতা, নৈতিকতা ও দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছে।
একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানকে কোনোভাবেই অনৈতিক বা বিতর্কিত প্রচারের প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার না করার জন্য সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট