1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্তে উত্তেজনার পর কড়া নজরদারি, অনুপ্রবেশ ঠেকাতে সক্রিয় বিজিবি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে উধাও, চার দিন পর ফিরলেন মুজাম বিশ্বাস লালমনিরহাটে নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য গ্যাস সিলিন্ডারে ৮ কেজি গাঁজা ও ১৯৩ পিস ইয়াবাসহ আটক ২ ভুরুঙ্গামারীতে পাউবোর জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ ভুরুঙ্গামারীতে তিনদিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপ্তি অটোরিকশা চুরি করতে গিয়ে জনতার হাতে আটক যুবক, মাদক ব্যবসার স্বীকারোক্তি নীলফামারীতে মাদ্রাসা শিক্ষকের ব্যক্তিগত কাজে গিয়ে ছাত্র গুরুতর আহত ভুরুঙ্গামারী সরকারি কলেজে এইচ.এস.সি ব্যাচ ২০২৬-এর পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে খাল খনন, ঘটনাস্থলে হঠাৎ উপস্থিত বিচারক

বগুড়ায় ট্যাপেন্টাডলসহ একজন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো
  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ২০৭ বার পড়া হয়েছে

রাজশাহী ব্যুরো: বগুড়ায় এক পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ জীবন দাস (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া।

সোমবার (১২ জানুয়ারি) বিকেল ৫টার দিকে ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার–এর নেতৃত্বে উত্তর চেলোপাড়া এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। অভিযানকালে আসামির কাছ থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট ১ (এক) পিস উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি জেলার সদর থানাধীন উত্তর চেলোপাড়ার এলাকার মৃত দীপক দাসের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার আসামিকে ৮ (আট) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ (একশত) টাকা অর্থদণ্ড প্রদান করেন। জব্দকৃত আলামত ঘটনাস্থলেই ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার বলেন,
“মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংস করছে। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

ডিএনসি বগুড়া জেলার উপপরিচালক জিললুর রহমান জানান,“বগুড়াকে মাদকমুক্ত রাখতে ডিএনসি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। জনগণের সহযোগিতা পেলে মাদক নির্মূলে আমরা আরও সফল হবো।”

ডিএনসি বগুড়া জানিয়েছে, মাদকাসক্তি-মুক্ত বাংলাদেশ গড়া আমাদের লক্ষ্য—এই অঙ্গীকার বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সমন্বয়ে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট