1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শাহজাদপুরে ৫ বছরের শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ, অভিযুক্ত চাচারা পলাতক ভুরুঙ্গামারীতে কৃষিভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লালমনিরহাটে ২১ মামলার পলাতক ‘মাদক সম্রাট’ গ্রেপ্তার বদলি হলেও ছাড়ছেন না চেয়ার, সিংগাইর উপজেলা ইঞ্জিনিয়ার ভুরুঙ্গামারীতে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে যুব সমাজের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান সিংগাইরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন খুলনায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ভুরুঙ্গামারীতে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন বোচাগঞ্জে প্রধানমন্ত্রীর অর্থ বিতরণ

লালমনিরহাট-২ আসনে সব বৈধ প্রতিদ্বন্দ্বীর প্রার্থিতা বাতিলে আপিল, শুনানি শেষে নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক।
  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,লালমনিরহাটঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-২ আসনের বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) প্রার্থী বাদশা মিয়া তার প্রতিদ্বন্দ্বী সব বৈধ প্রার্থীর প্রার্থিতা বাতিলের জন্য নির্বাচন কমিশনে আপিল করেছেন। তবে শুনানি শেষে নির্বাচন কমিশন সব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে। এ ঘটনায় ভুক্তভোগী প্রার্থীরা হয়রানির অভিযোগ তুলে বাদশা মিয়ার বিরুদ্ধে মানহানির মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
শনিবার, ১৭ জানুয়ারি নির্বাচন কমিশনে শুনানি শেষে এ তথ্য জানান এক ভুক্তভোগী প্রার্থীর আইনজীবী।
জানা গেছে, লালমনিরহাট-২ আসনে মোট ২৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তা ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
তবে বিএনএফ প্রার্থী বাদশা মিয়া তার প্রতিদ্বন্দ্বী বিএনপির রোকন উদ্দিন বাবুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাহফুজুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফিরোজ হায়দার লাভলু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নিমাই চন্দ্র রায়, স্বতন্ত্র প্রার্থী মমতাজ আলী, জনতার দলের শামীম কামাল ও জাতীয় পার্টির এলাহান উদ্দিনের প্রার্থিতা বাতিলের আবেদন করেন।
শুনানি শেষে ভুক্তভোগীদের আইনজীবী আনোয়ার হোসেন রেজা সাংবাদিকদের বলেন, নানা ধরনের ভুয়া অভিযোগ এনে লালমনিরহাট-২ আসন থেকে চক্রান্ত করে বাদশা মিয়া অন্যায়ভাবে প্রতিদ্বন্দ্বীদের মনোনয়ন বাতিলের জন্য আপিল করেন, যা নজিরবিহীন।
তিনি আরও বলেন, এ ধরনের হয়রানির কারণে আপিল কর্তৃপক্ষের কাছে বাদশা মিয়ার বিরুদ্ধে এক কোটি টাকা জরিমানার দাবি জানানো হয়েছে। নির্বাচন কমিশন ৭ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করেছে। আমরা বাদশা মিয়ার বিরুদ্ধে আদালতে এক কোটি টাকার মানহানি মামলা দায়ের করব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট