1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে বিয়ে দাবি করে স্বামীর বাড়িতে গিয়ে হামলার অভিযোগ, মামলা দায়ের; দুই আসামি গ্রেফতার মৌলভীবাজারে বিশেষ অভিযানে ১১০ বস্তা ভারতীয় জিরা ও ট্রাক জব্দ, গ্রেফতার ১ ভূরুঙ্গামারীতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে সেনাসদস্যের বাড়িতে চাঁদপুরের যুবতীর অনশন ভূরুঙ্গামারী হাসপাতালে ৭ জন মেডিকেল অফিসারের পদায়ন, স্বাস্থ্যসেবায় স্বস্তি সাতক্ষীরায় গৃহবধুর অকাল মৃত্যুঃ রহস্যময় পরিস্থিতি ভূরুঙ্গামারী-ঢাকা গামী নাবিল বাসে বগুড়ায় ৩২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার কুলিয়ারচর-এ গরুসহ দুই গরু চোর আটক ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার মৌলভীবাজারে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে যুবক খুন ভূরুঙ্গামারীতে সার্কেল এএসপি ও বিজিবির যৌথ অভিযানে ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

যাত্রীবাহী বাসে ২.৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো
  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো;
যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ২.৫ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন মুরাদপুর (পল্লী বিদ্যুৎ) এলাকায় রংপুর–বগুড়া মহাসড়কের পূর্ব পাশে এ অভিযান পরিচালনা করা হয়।

ডিএনসি সূত্রে জানা যায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া কার্যালয়ের ‘খ’ সার্কেলের একটি দল রংপুর থেকে ঢাকাগামী মক্কা ট্রাভেলস নামীয় যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। বাসটি আব্দুল ওয়াহেদের ভাতের হোটেলের পশ্চিম পাশে পাকা সড়কে থামিয়ে তল্লাশি করা হয়।

তল্লাশিকালে একটি প্লাস্টিক ব্যাগের ভেতরে রেক্সিনে মোড়ানো ২.৫ (দুই দশমিক পাঁচ) কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি স্যামসাং কোম্পানির পুরাতন বাটন মোবাইল ফোন (সিমসহ) জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত যুবক লালমনিরহাট জেলার আদিতমারী থানাধীন পশ্চিম দৈলজোর গ্রামের শহীদুল ইসলামের ছেলে শাহাজামাল (২৫)।

এ ঘটনায় শিবগঞ্জ থানায় পরিদর্শক মোঃ আসলাম আলী মণ্ডল বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন,
“মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে উল্লেখযোগ্য পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। মাদক কারবারিরা এখন বিভিন্ন কৌশলে গণপরিবহন ব্যবহার করছে। তবে তাদের এই অপচেষ্টা রুখতে ডিএনসি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”

তিনি আরও জানান, মাদক চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে এবং মাদকের বিরুদ্ধে অভিযান নিয়মিত ও আরও জোরদার করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট