1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শাহজাদপুরে ৫ বছরের শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ, অভিযুক্ত চাচারা পলাতক ভুরুঙ্গামারীতে কৃষিভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লালমনিরহাটে ২১ মামলার পলাতক ‘মাদক সম্রাট’ গ্রেপ্তার বদলি হলেও ছাড়ছেন না চেয়ার, সিংগাইর উপজেলা ইঞ্জিনিয়ার ভুরুঙ্গামারীতে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে যুব সমাজের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান সিংগাইরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন খুলনায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ভুরুঙ্গামারীতে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন বোচাগঞ্জে প্রধানমন্ত্রীর অর্থ বিতরণ

কুলিয়ারচরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বাছির ইসলাম
  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, কুলিয়ারচর: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ৩৪নং মাধবদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শনিবার সকাল ৯টায় দিবসটি উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ শাহজাহান মিয়া ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বাংলা ভাষার সঠিক ব্যবহার ও গুরুত্ব অনুধাবন করতে হবে। দেশ ও জাতির কল্যাণে পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি ভাষা শহীদদের আত্মত্যাগের চেতনা হৃদয়ে ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার কথা তুলে ধরেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রত্না রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দাতা সদস্য মোঃ হাবিবুর রহমান, স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মিনার মিয়া এবং শিক্ষানুরাগী সারোয়ার সালাম বাচ্চু।

বক্তারা কোমলমতি শিক্ষার্থীদের মাঝে দেশাত্মবোধ জাগিয়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

তথ্যসূত্র: বাছির ইসলাম, উপজেলা প্রতিনিধি, কুলিয়ারচর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট