1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শাহজাদপুরে ৫ বছরের শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ, অভিযুক্ত চাচারা পলাতক ভুরুঙ্গামারীতে কৃষিভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লালমনিরহাটে ২১ মামলার পলাতক ‘মাদক সম্রাট’ গ্রেপ্তার বদলি হলেও ছাড়ছেন না চেয়ার, সিংগাইর উপজেলা ইঞ্জিনিয়ার ভুরুঙ্গামারীতে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে যুব সমাজের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান সিংগাইরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন খুলনায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ভুরুঙ্গামারীতে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন বোচাগঞ্জে প্রধানমন্ত্রীর অর্থ বিতরণ

ভূরুঙ্গামারীতে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী; ইউপি নির্বাচনে ৬ চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা

মোঃ গোলাম মোস্তফা, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

মোঃগোলাম মোস্তফা,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা শাখা -এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ মার্চ) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানটি ছিল অনাড়ম্বর হলেও জনাকীর্ণ ও উৎসবমুখর।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশন করা হয়। এতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও ছাত্র সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। কোরআন তেলাওয়াত ও সংগীত পরিবেশনের পর ধারাবাহিকভাবে উদ্বোধনী ও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ।

উদ্বোধনী বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর মোঃ আনোয়ার হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মোঃ আরিফুল ইসলাম, সাবেক উপজেলা আমীর মাওলানা রুহুল আমিন হামিদী, উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মোঃ ফেরদৌস হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন আল আমিনসহ স্থানীয় শিল্পীরা। পরে সংক্ষিপ্ত বিরতির পর আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-১ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর অধ্যাপক মোঃ আজিজুর রহমান সরকার (স্বপন)। এছাড়া গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুল হামিদ মিয়া।অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আনোয়ার হোসেন।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থীর নাম ঘোষণা। ঘোষিত প্রার্থীরা হলেন: পাথরডুবি ইউনিয়ন: আব্দুল বারেক মাস্টার,

শিলখুড়ি ইউনিয়ন: গোলাম মর্তুজা, পাইকেরছড়া ইউনিয়ন: মাওলানা আবুল কালাম আজাদ, ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন: ফেরদৌস হোসেন মাস্টার, আন্ধারিঝাড় ইউনিয়ন: মাওলানা ইউসুফ আলী, বঙ্গ সোনাহাট ইউনিয়ন: আবু হেনা মাসুম, সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বাকি ইউনিয়নগুলোর চেয়ারম্যান প্রার্থীদের নাম পর্যায়ক্রমে ঘোষণা করা হবে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ঈদের এই পুনর্মিলনী পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জোরদার করার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে।

শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট