1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সীমান্তে উত্তেজনার পর কড়া নজরদারি, অনুপ্রবেশ ঠেকাতে সক্রিয় বিজিবি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে উধাও, চার দিন পর ফিরলেন মুজাম বিশ্বাস লালমনিরহাটে নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য গ্যাস সিলিন্ডারে ৮ কেজি গাঁজা ও ১৯৩ পিস ইয়াবাসহ আটক ২ ভুরুঙ্গামারীতে পাউবোর জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ ভুরুঙ্গামারীতে তিনদিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপ্তি অটোরিকশা চুরি করতে গিয়ে জনতার হাতে আটক যুবক, মাদক ব্যবসার স্বীকারোক্তি নীলফামারীতে মাদ্রাসা শিক্ষকের ব্যক্তিগত কাজে গিয়ে ছাত্র গুরুতর আহত ভুরুঙ্গামারী সরকারি কলেজে এইচ.এস.সি ব্যাচ ২০২৬-এর পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে খাল খনন, ঘটনাস্থলে হঠাৎ উপস্থিত বিচারক

লালমনিরহাটে ২১ মামলার পলাতক ‘মাদক সম্রাট’ গ্রেপ্তার

লালমনিরহাট প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

লালমনিরহাট জেলা প্রতিনিধি ( সম্পাদকীয়):

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ২১টি মামলার পলাতক আসামি, কথিত ‘মাদক সম্রাট’ মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ এপ্রিল) ভোরে লালমনিরহাট শহরের মিশন মোড় এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মিজানুর রহমান মিজান আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের শঠিবাড়ি এলাকার মৃত হোসেন আলীর ছেলে।

পুলিশ জানায়, সীমান্তবর্তী এলাকার বাসিন্দা মিজান দীর্ঘদিন ধরে মাদক চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে মাদক আইনের ১৫টিসহ মোট ২১টি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

গ্রেপ্তার এড়াতে তিনি লালমনিরহাট শহরের মিশন মোড়ে একটি বাসা ভাড়া নিয়ে গোপনে বসবাস করছিলেন এবং সেখান থেকেই তার অপরাধ কার্যক্রম পরিচালনা করতেন।

গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট সদর থানা পুলিশের সহযোগিতায় আদিতমারী থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, মুলতবি থাকা দুটি গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

তার বিরুদ্ধে চুরি, চাঁদাবাজি এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ বিভিন্ন অভিযোগে মোট ২১টি মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট