1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সীমান্তে উত্তেজনার পর কড়া নজরদারি, অনুপ্রবেশ ঠেকাতে সক্রিয় বিজিবি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে উধাও, চার দিন পর ফিরলেন মুজাম বিশ্বাস লালমনিরহাটে নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য গ্যাস সিলিন্ডারে ৮ কেজি গাঁজা ও ১৯৩ পিস ইয়াবাসহ আটক ২ ভুরুঙ্গামারীতে পাউবোর জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ ভুরুঙ্গামারীতে তিনদিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপ্তি অটোরিকশা চুরি করতে গিয়ে জনতার হাতে আটক যুবক, মাদক ব্যবসার স্বীকারোক্তি নীলফামারীতে মাদ্রাসা শিক্ষকের ব্যক্তিগত কাজে গিয়ে ছাত্র গুরুতর আহত ভুরুঙ্গামারী সরকারি কলেজে এইচ.এস.সি ব্যাচ ২০২৬-এর পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে খাল খনন, ঘটনাস্থলে হঠাৎ উপস্থিত বিচারক

ভুরুঙ্গামারীতে নবযোগদানকৃত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গোলাম মোস্তফা, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

গোলাম মোস্তফা, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব অমৃত দেব নাথের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ মে ২০২৬) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন, ভুরুঙ্গামারীর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের চলমান কার্যক্রম, উন্নয়নমূলক পরিকল্পনা, জনসেবার মানোন্নয়ন এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সাংবাদিকদের সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা করা হয়।

নবযোগদানকৃত ইউএনও জনাব অমৃত দেব নাথ সাংবাদিকদের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন। তিনি উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ এবং জনসেবাকে আরও গতিশীল করতে গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সভায় উপস্থিত সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরেন। পাশাপাশি প্রশাসনের সাথে সমন্বয়ের মাধ্যমে জনগণের কল্যাণে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

সভাটি প্রাণবন্ত আলোচনা ও পারস্পরিক সহযোগিতার প্রত্যয়ে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট