1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্তে উত্তেজনার পর কড়া নজরদারি, অনুপ্রবেশ ঠেকাতে সক্রিয় বিজিবি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে উধাও, চার দিন পর ফিরলেন মুজাম বিশ্বাস লালমনিরহাটে নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য গ্যাস সিলিন্ডারে ৮ কেজি গাঁজা ও ১৯৩ পিস ইয়াবাসহ আটক ২ ভুরুঙ্গামারীতে পাউবোর জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ ভুরুঙ্গামারীতে তিনদিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপ্তি অটোরিকশা চুরি করতে গিয়ে জনতার হাতে আটক যুবক, মাদক ব্যবসার স্বীকারোক্তি নীলফামারীতে মাদ্রাসা শিক্ষকের ব্যক্তিগত কাজে গিয়ে ছাত্র গুরুতর আহত ভুরুঙ্গামারী সরকারি কলেজে এইচ.এস.সি ব্যাচ ২০২৬-এর পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে খাল খনন, ঘটনাস্থলে হঠাৎ উপস্থিত বিচারক

ডিএনসির মাদকবিরোধী অভিযানে দুই মাদককারবারি গ্রেপ্তার, কারাদণ্ড ও অর্থদণ্ড

নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো
  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ২০৯ বার পড়া হয়েছে

নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো।

বগুড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

রবিবার (১৪ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে শেরপুর উপজেলার ছোট ফুলবাড়ী এলাকায়। ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল শেরপুর উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ-এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে এ অভিযান চালায়।গ্রেপ্তারকৃতরা হলেন, নবির হোসেন (৩৭) ও রুহুল আমীন (৬৯)।ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই সঙ্গে জব্দকৃত আলামত ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ বলেন,“মাদক সমাজের জন্য ভয়াবহ অভিশাপ। বিশেষ করে তরুণ প্রজন্মকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হচ্ছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”ডিএনসি বগুড়ার জেলার উপপরিচালক জিললুর রহমান বলেন,“মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলার প্রতিটি উপজেলায় নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে কোনো ছাড় নেই। প্রশাসন ও জনগণের সম্মিলিত সহযোগিতায় আমরা মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে বদ্ধপরিকর।”তিনি আরও বলেন,“মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে। তথ্য দিলে পরিচয় গোপন রেখে ব্যবস্থা নেওয়া হবে।”ডিএনসি সূত্র জানায়, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট