1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সীমান্তে উত্তেজনার পর কড়া নজরদারি, অনুপ্রবেশ ঠেকাতে সক্রিয় বিজিবি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে উধাও, চার দিন পর ফিরলেন মুজাম বিশ্বাস লালমনিরহাটে নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য গ্যাস সিলিন্ডারে ৮ কেজি গাঁজা ও ১৯৩ পিস ইয়াবাসহ আটক ২ ভুরুঙ্গামারীতে পাউবোর জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ ভুরুঙ্গামারীতে তিনদিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপ্তি অটোরিকশা চুরি করতে গিয়ে জনতার হাতে আটক যুবক, মাদক ব্যবসার স্বীকারোক্তি নীলফামারীতে মাদ্রাসা শিক্ষকের ব্যক্তিগত কাজে গিয়ে ছাত্র গুরুতর আহত ভুরুঙ্গামারী সরকারি কলেজে এইচ.এস.সি ব্যাচ ২০২৬-এর পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে খাল খনন, ঘটনাস্থলে হঠাৎ উপস্থিত বিচারক

শাইখুল হাদীস মুফতি ফজলুল করীম শাহরিয়ারের হাতীবান্ধা-পাটগ্রাম (১) আসনে মনোনয়ন ক্রয়

নিজস্ব প্রতিবেদক।
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ২০৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতীবান্ধা-পাটগ্রাম (১) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শাইখুল হাদীস মুফতি ফজলুল করীম শাহরিয়ার মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে লালমনিরহাট জেলা নির্বাচন অফিস থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।মনোনয়নপত্র সংগ্রহকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার একাধিক নেতাকর্মী সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন।এ সময় শাইখুল হাদীস মুফতি ফজলুল করীম শাহরিয়ার বলেন, দল-মত নির্বিশেষে হাতীবান্ধা-পাটগ্রাম (১) আসনের সাধারণ জনগণ তাকে ভোট দিয়ে বিজয়ী করবে বলে তিনি আশাবাদী।তিনি আরও বলেন, এই এলাকার সাধারণ মানুষের পাশে সবসময় থাকার অঙ্গীকার নিয়ে তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন। মাদকমুক্ত সমাজ গঠন, ঘুষ ও দুর্নীতি রোধ, দরিদ্র ও অবহেলিত মানুষের অধিকার আদায় এবং কৃষক-দিনমজুরসহ সর্বস্তরের মানুষের ন্যায্য দাবি সংসদে তুলে ধরাই তার মূল লক্ষ্য।তিনি বলেন, হাতীবান্ধা ও পাটগ্রাম এলাকার মানুষ অত্যন্ত দরিদ্র। তাদের পাশে দাঁড়ানো, ইসলামের শাসন প্রতিষ্ঠা এবং মানুষের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে তিনি দীর্ঘদিন ধরে মাঠে-ঘাটে কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও এই কাজ অব্যাহত রাখবেন।শাইখুল হাদীস মুফতি ফজলুল করীম শাহরিয়ার ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার সহ-সভাপতি, বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড লালমনিরহাট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এবং লালমনিরহাট জেলা উলামা পরিষদের শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট