1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্তে উত্তেজনার পর কড়া নজরদারি, অনুপ্রবেশ ঠেকাতে সক্রিয় বিজিবি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে উধাও, চার দিন পর ফিরলেন মুজাম বিশ্বাস লালমনিরহাটে নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য গ্যাস সিলিন্ডারে ৮ কেজি গাঁজা ও ১৯৩ পিস ইয়াবাসহ আটক ২ ভুরুঙ্গামারীতে পাউবোর জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ ভুরুঙ্গামারীতে তিনদিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপ্তি অটোরিকশা চুরি করতে গিয়ে জনতার হাতে আটক যুবক, মাদক ব্যবসার স্বীকারোক্তি নীলফামারীতে মাদ্রাসা শিক্ষকের ব্যক্তিগত কাজে গিয়ে ছাত্র গুরুতর আহত ভুরুঙ্গামারী সরকারি কলেজে এইচ.এস.সি ব্যাচ ২০২৬-এর পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে খাল খনন, ঘটনাস্থলে হঠাৎ উপস্থিত বিচারক

কুড়িগ্রাম-১ আসনে ছয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

মোঃ গোলাম মোস্তফা,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ২২১ বার পড়া হয়েছে

মোঃ গোলাম মোস্তফা,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী-নাগেশ্বরী আংশিক) আসনে প্রতিদ্বন্দ্বিতায় থাকা ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে।বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত যাচাই-বাছাই কার্যক্রম শেষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান ছয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। এ আসনে মোট ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন এবং যাচাই-বাছাইয়ে কারো মনোনয়ন বাতিল হয়নি।বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন—বাংলাদেশ জামায়াতে ইসলামীর আনোয়ারুল ইসলাম,জাকের পার্টির আব্দুল হাই সরকার,ইসলামী আন্দোলন বাংলাদেশের হারিসুল বারী রনি,বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাইফুর রহমান রানা,জাতীয় পার্টির মোস্তাফিজুর রহমান এবং গণ অধিকার পরিষদের বিন ইয়ামিন মোল্লা।রিটার্নিং কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন,“নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রার্থীদের দাখিল করা কাগজপত্র ও আইনগত বিষয়গুলো যাচাই করা হয়েছে। সবকিছু সঠিক থাকায় ছয়জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।”মনোনয়নপত্র বৈধ ঘোষণার মধ্য দিয়ে কুড়িগ্রাম-১ আসনের নির্বাচনী প্রতিযোগিতা আরও স্পষ্ট হয়ে উঠেছে। ইতোমধ্যে প্রার্থীদের সমর্থক ও দলীয় নেতাকর্মীদের মধ্যে নির্বাচনী প্রস্তুতির তৎপরতা শুরু হয়েছে।নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ে মনোনয়নপত্র প্রত্যাহার শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর আনুষ্ঠানিকভাবে শুরু হবে নির্বাচনী প্রচারণা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট