1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শাহজাদপুরে ৫ বছরের শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ, অভিযুক্ত চাচারা পলাতক ভুরুঙ্গামারীতে কৃষিভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লালমনিরহাটে ২১ মামলার পলাতক ‘মাদক সম্রাট’ গ্রেপ্তার বদলি হলেও ছাড়ছেন না চেয়ার, সিংগাইর উপজেলা ইঞ্জিনিয়ার ভুরুঙ্গামারীতে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে যুব সমাজের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান সিংগাইরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন খুলনায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ভুরুঙ্গামারীতে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন বোচাগঞ্জে প্রধানমন্ত্রীর অর্থ বিতরণ

সিংগাইরে এ কাদের ইন্টারন্যাশনাল স্কুলের ২০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

রিপন মিয়া | সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

রিপন মিয়া, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় অবস্থিত এ কাদের ইন্টারন্যাশনাল স্কুলের ২০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিকেল ৪টায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে এ কাদের ইন্টারন্যাশনাল স্কুলের ভারপ্রাপ্ত সভাপতি ও সমাজসেবক মো. আবু সাঈদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (গ্রেড-১) মো. মোজাফফর আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—বাংলাদেশ পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের উপসচিব মোহাম্মদ ফিজনূর রহমান, সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ কে এম আরিফুর রহমান, এ কাদের ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান উপদেষ্টা আব্দুল আউয়াল নোমান, প্রধান অতিথির সহধর্মিণী হাবিবা আহমেদ এবং নয়াদিগন্ত সংবাদদাতা ও বাংলাদেশ মেইল ২৪ নিউজ পোর্টালের সিংগাইর প্রতিনিধি মো. সোহরাব হোসেন প্রমুখ।

মোট ৫৯টি ইভেন্টে অনুষ্ঠিত এ ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের প্রায় ৬০০ শিক্ষার্থীর মধ্যে সাড়ে ৫শ শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ছিল মহিলা অভিভাবকদের ভারসাম্য দৌড় ও শিক্ষার্থীদের লং জাম্প।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট