1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সীমান্তে উত্তেজনার পর কড়া নজরদারি, অনুপ্রবেশ ঠেকাতে সক্রিয় বিজিবি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে উধাও, চার দিন পর ফিরলেন মুজাম বিশ্বাস লালমনিরহাটে নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য গ্যাস সিলিন্ডারে ৮ কেজি গাঁজা ও ১৯৩ পিস ইয়াবাসহ আটক ২ ভুরুঙ্গামারীতে পাউবোর জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ ভুরুঙ্গামারীতে তিনদিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপ্তি অটোরিকশা চুরি করতে গিয়ে জনতার হাতে আটক যুবক, মাদক ব্যবসার স্বীকারোক্তি নীলফামারীতে মাদ্রাসা শিক্ষকের ব্যক্তিগত কাজে গিয়ে ছাত্র গুরুতর আহত ভুরুঙ্গামারী সরকারি কলেজে এইচ.এস.সি ব্যাচ ২০২৬-এর পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে খাল খনন, ঘটনাস্থলে হঠাৎ উপস্থিত বিচারক

শাহজাদপুরে আড়ম্বরপূর্ণ আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

মোঃ শরিফুল ইসলাম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

মোঃ শরিফুল ইসলাম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের জনসচেতনতা বৃদ্ধি ও প্রসারের লক্ষ্যে সিরাজগঞ্জের শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন শাহজাদপুর চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মোসলেম উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সিভিল জজ মোঃ শানু আকন্দ এবং শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম।

উদ্বোধন শেষে চৌকি আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি চক্ষু হাসপাতালের সামনে, কাঁচা বাজার ও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রবীন্দ্র কাছারী বাড়ির সামনে দিয়ে পুনরায় আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়।

র‍্যালি শেষে আদালতের আইনজীবী ভবনে “সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি—সবার আগে বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মোঃ মোসলেম উদ্দীন।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, সংবিধান অনুযায়ী প্রতিটি নাগরিকের ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে। আর্থিক অসচ্ছলতা বা সামাজিক প্রতিবন্ধকতার কারণে যাতে কেউ বিচার থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে সরকার আইনগত সহায়তা অধিদপ্তর প্রতিষ্ঠা করেছে। ২০১৩ সাল থেকে প্রতি বছর ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত হয়ে আসছে।

সভায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সিভিল জজ ও লিগ্যাল এইড বিশেষ কমিটির সদস্য সচিব মোঃ শানু আকন্দ। তিনি দিবসটির গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন।

এছাড়া বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মাশফিকা হোসেন, শাহজাদপুর থানার ওসি মোঃ সাইফুল ইসলাম, আইনজীবী সমিতির আহ্বায়ক মোঃ আফতাব উদ্দিন, অতিরিক্ত পিপি কে এম রায়হান উদ্দিন, সহকারী পিপি হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আইনজীবী একেএম মতিয়ার রহমান, আনোয়ার হোসেন, সহকারী পিপি ফরিদা আক্তার জাহান এবং লিগ্যাল এইড প্যানেল আইনজীবী আব্দুল মালেক সরকারসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে আদালতের বিচারক, আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, মানবাধিকার সংগঠনের সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

#জাতীয়আইনগতসহায়তাদিবস #শাহজাদপুর #সিরাজগঞ্জ #লিগ্যালএইড #বাংলাদেশ #ন্যায়বিচার #আইনসেবা #স্থানীয়সংবাদ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট