রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ

ঘিওরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ পিতা আটক

- / বার্তা পাঠানো হয়েছে
সোমবার, ৩ অগাস্ট, ২০২৬
  • সোমবার, ৩ অগাস্ট, ২০২৬

ফরিদ হোসেন ।।মানিকগঞ্জ জেলা

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ১১ বছর বয়সী এক শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগে তার সৎ পিতাকে আটক করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ভুক্তভোগী শিশুর চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, উপজেলার বানিয়াজুরী এলাকায় একটি ভাড়া বাসায় স্ত্রী ও স্ত্রীর আগের ঘরের ১১ বছরের মেয়েকে নিয়ে বসবাস করতেন জুলহাস নামের এক মিলশ্রমিক। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে তিনি শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে যৌন নির্যাতন করে আসছিলেন।

অভিযোগ অনুযায়ী, সর্বশেষ গত রোববার সকালে শিশুটিকে ধর্ষণ করা হয়। এছাড়া এর আগেও পাঁচ থেকে ছয়বার একই ধরনের নির্যাতনের শিকার হয়েছে বলে ভুক্তভোগী শিশুটি জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অভিযুক্তের হুমকির কারণে এতদিন শিশুটি বিষয়টি কাউকে জানাতে পারেনি। সোমবার সকালে কান্নাকাটি করে সে তার মায়ের কাছে পুরো ঘটনা খুলে বলে। পরে শিশুটির মা তাকে নিয়ে বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস. আর. আনসারী বিল্টুর কাছে যান। বিষয়টি জানার পর তিনি তাৎক্ষণিকভাবে ঘিওর থানায় পুলিশকে অবহিত করেন।

বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস. আর. আনসারী বিল্টু বলেন, “ভুক্তভোগী শিশু ও তার মা পরিষদে এসে অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানানো হয়, যাতে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া যায়।”

শিশুটির মা বলেন, “আমার স্বামী যে এমন জঘন্য কাজ করতে পারেন, তা আমি কখনো কল্পনাও করিনি। ভয় দেখানোর কারণে আমার মেয়েটি এতদিন কাউকে কিছু বলতে পারেনি। আমি এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।”

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযুক্ত জুলহাসকে আটক করেছে। ভুক্তভোগী শিশুর চিকিৎসা ও প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

পুলিশ জানায়, তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে ভুক্তভোগী শিশুর নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews