
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি:
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মাননা স্বরূপ হাদিয়া প্রদান করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুর ২টায় রূহানীনগরের উদ্যোগে এবং জাতীয় ইমাম মুয়াজ্জিন কল্যাণ কাফেলার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও পবিত্র রমজানের ২৮তম রোজায় ইমাম-মুয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার হিসেবে লুঙ্গি, লাচ্ছা সেমাই, চিনি প্রভৃতি সামগ্রী বিতরণ করা হয়। এতে এলাকার অসংখ্য ইমাম ও মুয়াজ্জিন অংশগ্রহণ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে রূহানীনগর ইস্তেমার প্রতিষ্ঠাতা মুফতি মাওলানা আব্দুর রহমান কারিমী পীর সাহেব আগামী এক বছরের জন্য ইমাম-মুয়াজ্জিন কল্যাণ কাফেলার নতুন কমিটি প্রস্তাব করেন। উপস্থিত সকলের সম্মতি ও সমর্থনে তাকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। এছাড়া এমসি মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল কারী মোঃ আব্দুল্লাহ মৃধাকে সাধারণ সম্পাদক এবং কারী মৌলভী ফজলুল করিমকে প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুফতি মোহাম্মদ আব্দুর রহমান ক্বারী বলেন, বর্তমান সমাজে অনেক ক্ষেত্রে ইমাম ও মুয়াজ্জিনরা অবহেলা ও বৈষম্যের শিকার হন, যা অত্যন্ত দুঃখজনক। তিনি সমাজের সকল স্তরের মানুষকে ইমাম-মুয়াজ্জিনদের যথাযথ সম্মান প্রদর্শনের আহ্বান জানান এবং তাদের প্রতি বিদ্যমান নেতিবাচক মনোভাব ও কটুক্তি পরিহার করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় ইমাম-মুয়াজ্জিন কল্যাণ কাফেলার সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।.আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মুসাফির এর সেক্রেটারি জানালে জেনারেল মোঃ শামসুল ইসলাম ছাত্র কাফেলা এর কেন্দ্রীয় সভাপতি হাফেজ মাওলানা মোঃ ফাহাদ ফয়সাল মুনজের শ্রমিক কাফেলা এর সভাপতি মোঃ আলম মিয়া সার্বিক সহযোগিতা করেন প্রশাসনিক কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম ও মোঃ বিপ্লব মিয়া আলোচনা শেষে বিভিন্ন মসজিদের হাদিয়া প্রদান করা হয়