ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরার কলারোয়ায় বিক্ষোভ মিছিল
সেলিম হোসেন,সাতক্ষীরা (কলারোয়া)উপজেলা প্রতিনিধি ।
প্রকাশিত:
শুক্রবার, ১৫ মে, ২০২৬
৪৩
বার পড়া হয়েছে
সেলিম হোসেন, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: ভারতের পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর নির্যাতনের অভিযোগের প্রতিবাদে কলারোয়া উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ মে) জুমার নামাজ শেষে উপজেলার কলারোয়া মডেল মসজিদ থেকে মুসল্লিদের অংশগ্রহণে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এসময় মডেল মসজিদের ইমামের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লিরা অংশ নেন। বক্তারা পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর নির্যাতন বন্ধের দাবি জানান এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা বলেন, বিশ্বের যেকোনো স্থানে মুসলমানদের ওপর হামলা, মসজিদে অগ্নিসংযোগ কিংবা ধর্মীয় নিপীড়নের ঘটনা মানবাধিকারের পরিপন্থী। তারা এসব ঘটনার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার আহ্বান জানান।
এসময় বক্তারা বিশ্ব মুসলিম সম্প্রদায়ের ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতে এ ধরনের সহিংসতা বন্ধে আন্তর্জাতিক মহলের কার্যকর ভূমিকা কামনা করেন