1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্তে উত্তেজনার পর কড়া নজরদারি, অনুপ্রবেশ ঠেকাতে সক্রিয় বিজিবি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে উধাও, চার দিন পর ফিরলেন মুজাম বিশ্বাস লালমনিরহাটে নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য গ্যাস সিলিন্ডারে ৮ কেজি গাঁজা ও ১৯৩ পিস ইয়াবাসহ আটক ২ ভুরুঙ্গামারীতে পাউবোর জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ ভুরুঙ্গামারীতে তিনদিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপ্তি অটোরিকশা চুরি করতে গিয়ে জনতার হাতে আটক যুবক, মাদক ব্যবসার স্বীকারোক্তি নীলফামারীতে মাদ্রাসা শিক্ষকের ব্যক্তিগত কাজে গিয়ে ছাত্র গুরুতর আহত ভুরুঙ্গামারী সরকারি কলেজে এইচ.এস.সি ব্যাচ ২০২৬-এর পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে খাল খনন, ঘটনাস্থলে হঠাৎ উপস্থিত বিচারক

শাহজাদপুরে প্রচণ্ড ঝড়ে মহাসড়কে উপড়ে পড়লো বটগাছ, তিন কিলোমিটার যানজট

মোঃ শরিফুল ইসলাম, শাহজাদপুর (সিরাজগঞ্জ)
  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

মোঃ শরিফুল ইসলাম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রচণ্ড ঝড়ে মহাসড়কের ওপর বিশাল আকৃতির একটি বটগাছ উপড়ে পড়ায় প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের দুই পাশে প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের চেষ্টায় গাছটি সরিয়ে নেওয়া হলে রাত ৯টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পাড়কোলা এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় হঠাৎ প্রচণ্ড ঝড় শুরু হলে পাড়কোলা এলাকায় সড়কের পাশের একটি বড় বটগাছ উপড়ে পড়ে মহাসড়কের ওপর। এতে সড়কের উভয় লেনে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সড়কের দুই পাশে দীর্ঘ যানবাহনের সারি তৈরি হয়ে দ্রুত প্রায় তিন কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।

ফায়ার সার্ভিস কর্মীরা জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছ অপসারণের কাজ শুরু করা হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রায় দেড় ঘণ্টার যৌথ প্রচেষ্টায় রাত ৯টার দিকে গাছটি সরানো সম্ভব হয়। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ঝড়ে গাছটি ভেঙে পড়ায় সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট